শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকায় বিক্রি হলো একটি মাস্ক!

ডেস্ক রিপোর্ট : করোনা মহামারীতে মাস্ক এখন মানুষের জীবনে এখন অত্যাবশ্যকীয় বস্তু। মাস্ক ব্যবহার না করলে অনেক দেশে জেল-জরিমানার আইনও করা হয়েছে।

তবে একজন শিল্প সংগ্রাহকও মাস্ককে সংগ্রহে রাখতে চান। সে জন্য তার জন্য বানানো হয়েছে বিশেষ একটি মাস্ক। যার দাম পড়েছে কোটি টাকারও বেশি।

আলজাজিরা জানায়, ইসরায়েলি জুয়েলারি ব্রান্ড ইভেল বানিয়েছে মূল্যবান এই মাস্ক। যার মধ্যে ব্যবহার করা হয়েছে সোনা ও হীরা।

একজন চীনা বংশোদ্ভূত মার্কিন শিল্প সংগ্রাহকের জন্য কোটি টাকার এই মাস্ক বানায় ইভেল।

ইভেলের স্বত্তাধিকারী ইসাক লিভে জানান, মাস্কটিতে ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ৩৬০০ টি সাদা ও কালো হীরার টুকরো লাগানো হয়েছে মাস্কটিতে।

এন ৯৯ ফিল্টারের মাস্কের মান অনুযায়ী এটি বানানো হয়েছে। অন্যান্য সাধারণ মাস্কের মতো এটিও সমান সুরক্ষা দেবে।

ইসাক লিভে বলেন, আমি মনে করি না (সংগ্রাহক) তিনি এই মাস্ক পরে কোনো সুপারশপে যাবেন তবে তিনি এটি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন।

মাস্কটির দাম পড়েছে দেড় মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য এক কোটি ২৭ লাখ টাকারও বেশি। তবে এ মাস্কের ক্রেতার নাম প্রকাশ করেনি ইভেল।

সূত্র : দেশ রূপান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়