শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার স্বর্ণের দাম কমল

ডেস্ক রিপোর্ট : করোনার এই বিপর্যস্ত সময়েও কয়েক দফায় রেকর্ড পরিমাণ বাড়ার পর স্বর্ণের দাম এবার কমেছে। স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমেছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দরপতন হওয়ায় দেশের বাজারে এ দাম কমানো হয়েছে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণের বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও বাজুস সিদ্ধান্ত মোতাবেক ১৩ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৭১৬ টাকা। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৭৭ হাজার ২০০ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৫৬৭ টাকা। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণে দাম রয়েছে ৭৪ হাজার ৬৬ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ৬১ হাজার ৮১৯ টাকায়। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৫ হাজার ৩১৮ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৪৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়