শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসপি মাসুদ ও ওসি প্রদীপের নতুন ফোনালাপ ভাইরাল (অডিও)

ডেস্ক রিপোর্ট : এসপি মাসুদ ও ওসি প্রদীপের নতুন একটি ফোনালাপ ভাইরাল হয়েছে।

এসপি এবিএম মাসুদ ও ওসি প্রদীপের ফোনালাপ দেয়া হলো:

ওসি প্রদীপ: হ্যালো স্যার

এসপি মাসুদ: লোকটার পরিচয় বলেন তো, সাথে যেটারে পাইছেন

ওসি প্রদীপ: স্যার সিফাত, বাপের নাম নুর মোস্তফা

এসপি মাসুদ: নুর মোস্তফা, ঠিকানা ?

ওসি প্রদীপ: (ঠিকানা বল, বরিশাল কোথায় ?)

ওসি প্রদীপ: স্যার বামনা থানা বরগুনা

এসপি মাসুদ: কিসের ফটোগ্রাফার

ওসি প্রদীপ: তারা নাকি স্যার একমাস যাবত নীলিমা রিসোর্ট.. হিমছড়ি

এসপি মাসুদ: এইটা পাইছি

ওসি প্রদীপ: তারা স্যার একমাস যাবত ছবি তুলতেছে ট্রাইবালের উপরে স্যার,

ওসি প্রদীপ: ট্রাইবালের উপরে নাকি একটা ইউটিউব ফিল্ম বানাবে

এসপি মাসুদ: হুম

ওসি প্রদীপ: আর যে আর্মির ড্রেস পরা আছে সে হচ্ছে প্রোডিউসার

ওর নাম সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঢাকা থেকে এসে বিভিন্ন জায়গায় ছবি তুলে বেড়াচ্ছে। আমার ক্যামেরা চেক করলে সে সমস্ত ছবি তুলতে পারবেন
আমরা আজকেও ঠিক একইভাবে পাহাড়ে আসছি ছবি তোলার জন্য

এসপি মাসুদ: রাতে কেন

ওসি প্রদীপ: ওরা স্যার ছবি তুলে ফিরতেছিল

ওসি প্রদীপ: (এত রাত পর্যন্ত কেন?)

ওসি প্রদীপ: রাতের ছবি, ওরা রাতের ছবি তুলতে আসছিল

এসপি মাসুদ: এটা কি স্টিল ছবি না ভিডিও

ওসি প্রদীপ: (তোমরা ভিডিও নাকি স্টিল ছবি তোল ?)

ওসি প্রদীপ: দোনোটাই করে স্যার ভিডিও করে স্টিল ছবিও তোলে

এসপি মাসুদ: তারা এই রকম আসবে এটা কেমন কথা?এসপি মাসুদ: দেড় মাস যাবত কি ছবি তোলে ?

ওসি প্রদীপ: এরা স্যার বিভিন্ন জায়গায় তোলে, হিমছড়িতে তুলছে, ওসি প্রদীপ: আমাদের টেকনাফে আসছে। (আর কোন জায়গায় গেছিলি ?)

ওসি প্রদীপ: স্যার হোয়াটসএপে কথা বলতে চাচ্ছিলাম

এসপি মাসুদ: হ্যাঁ

ওসি প্রদীপ: স্যার। হোয়াটসএ্যাপও নাই, আমি একটু কথা বলতে চাইছিলাম।

এসপি মাসুদ: হোয়াটসএ্যাপ? প্রাথমিক তথ্য আগে যেইটা পাইছি আগে সেটা জানাই, তারপরে

ওসি প্রদীপ: স্যার আমি আরও জিজ্ঞাসাবাদ চলতেছে.. আমি..

এসপি মাসুদ: আচ্ছা ঠিক আছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়