শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক ছাড়া সব ধরনের সেবা বন্ধ থাকবে

সাবরীন জেরীন,মাদারীপু: [২] মাদারীপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি দল। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত।

[৩] মাদারীপুরের হাট বাজার ও রাস্তাঘাটে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করেন। যারা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক পড়িয়ে সর্তক করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এছাড়া উপজেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্তক করা হয়েছে।

[৪] এসময় কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রশাসন জানায়, বুধবার (১২ আগস্ট) থেকে মাস্ক ছাড়া সব ধরনের সেবা বন্ধ থাকবে। কোনো দোকানে মাস্ক ছাড়া কেনাবেচা করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[৫] ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া প্রমুখ।

[৬] মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, স্বাস্থ্যবিধি না মেনে কেউ দোকান খুললে সেই দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন, বণিক সমিতি ও পৌরসভা যৌথ উদ্যোগ নিয়েছে।

[৭] মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন বলেন, কোনো অবস্থাতেই মাস্কছাড়া বাইরে চলাফেরা করা যাবে না। এমনকি দোকানেও কেনাবেচা করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ