শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ায় কোভিড বিধিনিষেধ শিথিল করায় ক্রিমিয়ায় পনের লাখ পর্যটকের ভীড়

রাশিদ রিয়াজ : [৩] রাশিয়ার ক্রিমিয়া সৈকতে পর্যটকের ঢল নেমেছে। গত জুলাই মাসে দেড় মিলিয়ন পর্যটক আসে ক্রিমিয়ায়। আগস্টে এ সংখ্যা আরো বেশি হবে বলে পর্যবেক্ষকরা ধারণা করছে। আরটি

[৪] ক্রিমিয়ার আঞ্চলিক গভর্নর সের্গেই আকসিনোভ জানান গত জুলাই মাসে ১ দশমিক ৪৩২ মিলিয়ন পর্যটক ক্রিমিয়া সফর করেছে। এদের ৬০ শতাংশ ক্রিমিয়া সেতু দিয়ে বাস বা নিজস্ব গাড়িতে করে এসেছে। এক তৃতীয়াংশ বিমান ও বাকি ৫ শতাংশ এসেছে ট্রেনে করে।

[৪] ক্রিমিয়ার হোটেলগুলোর ৮০ শতাংশই পরিপূর্ণ হয়ে যায় অতিথিদের আগমনে। আগস্টে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে পর্যটক বাড়বে বলে আশা করা হচ্ছে। ক্রিমিয়ার পর্যটক মন্ত্রী ভাদিম ভলচেনোকে বলেন আগস্টে আমরা কম করে হলেও ১৮ লাখ পর্যটক আশা করছি। ইতিমধ্যে হোটেল বুকিং এবং রাস্তায় লোকজনের ভীড় বাড়ছে। যা কোভিডের আগের সময়ের চেয়ে বেশি।

[৫] ২০১৮ সালে ক্রিমিয়ায় ভ্রমণ করে ৬৮ লাখ পর্যটক এবং তা গত বছর বৃদ্ধি পায় ৭৪ লাখে। গ্রীষ্মকালীন ছুটিতে এবার প্রথম তিন মাস কোভিডের কারণে পর্যটকরা আসতে পারেনি। ফলে গত বছরের চেয়ে এবার পর্যটকদের সংখ্যা অন্তত ১০ থেকে ১৫ শতাংশ হ্রাস পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়