শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসি প্রদীপের ফোনালাপের পরামর্শদাতা সাবেক এসপি আল্লাহ বকশ (ভিডিও)

নিউজ ডেস্ক : সিনহা রাশেদ হত্যার পরদিন ঘটনা ধামাচাপা দিয়ে মামলা সাজাতে টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ যার পরামর্শ নিয়েছিলেন তিনি সাবেক এসপি আল্লাহ বক্স চৌধুরী। চ্যানেল টোয়েন্টিফোরের কাছে প্রদীপকে পরামর্শ দেয়ার কথা স্বীকারও করেছেন তিনি। চ্যানেল২৪

বাহারছড়ায় গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা রাশেদ হত্যার ঘটনা ধামাচাপা দিতে কীভাবে মামলা সাজানো হবে তারই পরামর্শ নেন টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ।

ফোনালাপটি ফাঁস হবার পর চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানে বেরিয়ে আসে সেই পরামর্শদাতা ছিলেন পুলিশের সাবেক এসপি আল্লাহ বকশ চৌধুরী। যার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে। তার দেয়া এই ঠিকানায় গেলেও বাড়িতে তাকে পাওয়া যায়নি। তবে ফোনে কথা বলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। সাবেক সেনা সদস্যকে হত্যার কথা জেনেও মামলায় সেটি চাপা দেবার কৌশল প্রদীপকে কেন শিখিয়ে দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে আল্লাহ বক্স দাবি করেন, প্রদীপ তাকে মিথ্যা দিয়েছেন।

আসল তথ্য জানলে ইন্সপেক্টর লিয়াকতের বিরুদ্ধে মামলার পরামর্শ দিতেন বলেও দাবি তার। তবে তিনি নির্দোষ দাবি করলেও পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে র‍্যাব। সিনহা নিহতের পর টেকনাফ ও রামু থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়