শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চিত্রশিল্পের ইতিহাসে এক কিংবদন্তী সাধক ছিলেন এস এম সুলতান

ইয়াসিন আরাফাত : [২] বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী আজ। ১৯২৪ সালের এদিন তিনি নড়াইল মহাকুমার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিল্পের প্রতি অনুরাগ, শিশুদের প্রতি মমত্ববোধ,বন্য জীবজন্তু পশু-পাখির প্রতি ভালবাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াস, ভোগবাদী জীবনের প্রতি অবহেলা, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, সর্বোপরি চিত্রশিল্পে সতন্ত্রতা তাকে নিয়ে গেছে অন্যতম উচ্চতায়। নিজের শিল্পকর্মের জন্য দেশ জাতির গন্ডি ছাড়িয়ে বিশ্ববরেন্য চিত্রশিল্পী হয়ে উঠেছিলেন তিনি।

[৩] এস এম সুলতান পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউ ইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার। ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা পান সুলতান।

[৩] ১৯৪৫ সালে ভারতের সিমলায় তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয়। ১৯৫০ সালে আমেরিকায় চিত্রশিল্পীদের আন্তর্জাতিক কনফারেন্সে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। পরে ইউরোপের বেশ কয়েকটি একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পাবলো পিকাসো, সালভেদর দালি, পল ক্লী প্রমুখদের ছবির পাশে সুলতানই এশিয়ার একমাত্র শিল্পী যার ছবি এসব প্রদর্শনীতে সুযোগ পায়।

[৪] ১৯৫৩ সালে নড়াইলে ফিরে আসেন সুলতান। ১৯৬৯ সালের ১০ জুলাই ‘দি ইনস্টিটিউট অব ফাইন আর্ট’ প্রতিষ্ঠা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়