শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরিকত্ব ত্যাগ করছেন মার্কিনীরা

লিহান লিমা: [২] নিউইয়র্ক ভিত্তিক ফার্ম ব্রেমব্রিজ অ্যাকাউনটেন্ট বলছে, গত ছয় মাসে ৫ হাজার ৮০০জন আমেরিকান নিজেদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০১৯ সালের প্রথম ৬ মাসে এই সংখ্যা ছিলো ২ হাজার ৭২জন। সিএনএন

[৩] ব্রেমব্রিজ বলছে, তারা বিভিন্ন সরকারি তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে। প্রতি তিন মাস পর পর মার্কিন সরকার নাগরিকত্ব ত্যাগ করা ব্যক্তিদের নাম প্রকাশ করে।

[৫]ব্রেমব্রিজ অ্যাকাউনটেন্টসের অংশীদার অ্যালিস্টেয়ার বেমব্রিজ বলেন, এই তালিকা ওই ব্যক্তিদের যারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়ে গিয়েছেন এবং আর ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রে যা ঘটছে, করোনা মহামারী নিয়ে যা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয়ের কারণে মার্কিনিরা নাগরিকত্ব ত্যাগ করছেন।

[৬] এদের কেউ বর্তমান রাজনীতি নিয়ে অসন্তোষ আবার কেউ অতিরিক্ত করের কথা বলেছেন। কারণ বিদেশে থাকা মার্কিনিদের ও প্রতিবছর কর দিতে হয় এবং বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ ও পেনশনের তথ্য দিতে হয়।

[৭]বিদেশে থাকা কোনো মার্কিনি নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে তাকে ওই দেশের মার্কিন দূতাবাসে যেতে হবে এবং ২ হাজার ৩৫০ ডলার পরিশোধ করতে হবে।

[৮] অ্যালিস্টেয়ার বলেন, অনেকেই নভেম্বরের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন। যদি ট্রাম্প আবার জয় লাভ করেন তবে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা আরো বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়