শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধস্তন আদালতে বিচারকসহ ৩৫০ জন কোভিড শনাক্ত

নূর মোহাম্মদ : [২] তাদের মধ্যে ৭৩ জন বিচারক এবং ২৭৭ জন কর্মচারী। রোববার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অধস্তন আদালতে কোভিড শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক ৫৭ শতাংশ।

[৩] অন্যদিকে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২৩১ জন। এদের মধ্যে ৪৬ জন বিচারক এবং ১৮৫ জন কর্মচারী। তার মধ্যে বর্তমানে ২৭ জন বিচারক অসুস্থ রয়েছেন। ২৫ জন নিজ বাসায় এবং ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কর্মচারী অসুস্থ রয়েছেন ১০২ জন। আক্রান্তদের মধ্যে দুই জন মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে ১ জন বিচারক ও ১ জন কর্মচারী।

[৪] আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কোভিড মনিটরিং ডেস্কের ৮ আগস্ট পর্যন্ত এ তথ্য পাওয়া যায়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়