শিরোনাম
◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

সাইফুল আরিফ: [২] নেত্রকোনার মোহনগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

[৩] আহতরা হলেন, হাবিবুর রহমান কাসেম (৫০), হুমায়ুন কবির (৬৫), আবদুর রহমান (৫৯), শাখাওয়াত (৬০), মো. সোহেল (২৫), রাজু (১৩), রুবেল (৪০), কিরণ (৫৪), ও বাপ্পি (১৫)। এদের মধ্যে শাখাওয়াত ও হুমায়ুন কবিরকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।

[৪] বৃহস্পতিবার দুপুরে উপজেলার সমাজ সহিলদেও ইউপির নেহারা গ্রামে এ ঘটনা ঘটে।

[৫] জানা গেছে, ওই গ্রামের হাবিবুর রহমান কাসেম ও সাবেক চেয়ারম্যান স্বপন এর মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ বাধে। এ সময় কাসেম এর লোকজনের উপর অতর্কিত হামলা চালায় স্বপন চেয়ারম্যানের লোকজন। ফলে কাসেমসহ তার দলের নয়জন আহত হয়।

[৬] হামলার শিকার হাবিবুর রহমান কাসেম জানায়, স্বপন চেয়ারম্যানের বাড়ির সামনে আমাদের ফিশারিতে কর্মরত লোকদের জন্য খাবার নিয়ে গিয়েছিল ছোট বাচ্চারা । এ সময় স্বপনের লোকজন তাদের মারধর করে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ ঘটনায় মামলা করা হবে বলেও তিনি জানান।

[৭] মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ