শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঝরাতে বাড়ি থেকে সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে হত্যা

রূপগঞ্জ প্রতিনিধি: [২] সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজের বাণিজ্য বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রিফাত হাসান (২২) বখাটেদের হাতে খুন হয়েছেন। গত পহেলা আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে মাথা থেঁতলে তাকে হত্যা করা হয় বলে দাবি করেছেন রিফাত হাসানের বাবা নজরুল ইসলাম।

[৩] রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা সুতালড়া এলাকায় ঘটে এ ঘটনা।

[৪] ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক বখাটেকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে। নিহত শিক্ষার্থী দৈনিক ভোরের কাগজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের ছেলে।

[৫] নজরুল ইসলাম জানান, গত ৩১ জুলাই দিবাগত রাত ২টার দিকে একই এলাকার রিফাত ভুইয়া নামে এক যুবক তার ছেলে রিফাত হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতেই আড়াইটার দিকে নাহিদ নামে আরেক যুবক রিফাত হাসানের মামা আসলাম ভুইয়াকে ফোন দিয়ে বলে রিফাত হাসান আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওর সঙ্গে আমাদের বোঝাপড়া আছে।

[৬] আসলাম ভুইয়া বিষয়টি নজরুল ইসলামকে জানালে তারা রিফাত হাসানকে নানা স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এরই মধ্যে শেষরাতেই মামলার এজাহারভুক্ত আসামি বাবু, মৃদুল, রাশেদ তাদের জানায়, রিফাত হাসান গুরুতর অসুস্থ হওয়ায় তাকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৭] হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত হাসান তার পরিবারকে ঘটনার বিবরণ দিয়ে জানায়, বরপা এলাকার মইনউদ্দিন ভুইয়ার ছেলে রিফাত ভুইয়া, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাহিদ, রফিকুল ইসলামের ছেলে বাবু, মৃত আওলাদ হোসেনের ছেলে মৃদুল, মোশারফ হোসেনের ছেলে রাশেদসহ অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজন তাকে ৩১ জুলাই দিবাগত রাত ২টার দিকে ডেকে নিয়ে যায়। পরে ১ আগস্ট ঈদের দিন ভোররাতে তাকে বরপা সুতালরা এলাকার স্কুলের সামনে পাকা রাস্তার ওপর নিয়ে মাথা থেঁতলে ও শরীরে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়