শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রবৃদ্ধি, কিন্তু বাংলাদেশের রফতানি বাড়ল মাত্র ০.৮৯ শতাংশ ◈ মৃত্যুদণ্ডের বিধানেও কমছে না ‘পাগল করা’ মাদকের বিস্তার ◈ সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার ◈ ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রশংসা, ওয়াশিংটনে বিক্ষোভের মুখে নেতানিয়াহু ◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ ◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি ◈ পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন ◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয়

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশুদের কোভিড সংক্রমণের ঝুঁকি কম, এমন ভুয়া তথ্য দেয়ায় ট্রাম্পের পোস্ট মুছে দিল ফেসবুক

রাশিদ রিয়াজ : [২] প্রথমবারের মত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে দিল ফেসবুক। একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ট্রাম্প বলেছিলেন, কোভিড সংক্রমণে শিশুদের ঝুঁকি কম। ফক্স নিউজ চ্যানেলকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রচারিত একটি অংশ কেটে তা ট্রাম্পের পেজে পোস্ট করে তার ডিজিটাল টিম। তাতে শোনা যায় ট্রাম্প বলছেন, কোভিড সংক্রমণে শিশুদের ঝুঁকি কম। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই এটা ঘটছে। স্পুটনিক

[৩] ফেসবুকের পলিসি বিষয়ক মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই পোস্ট সার্বিক ভাবে কোভিড নিয়ে গুজব বা ভুয়া তথ্যের আওতায় পড়ছে। তাই এই পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বক্তব্য জনমানসে বিভ্রান্তি তৈরি করতে পারে।

[৪] ট্রাম্পের ওই পোস্টে এখন ক্লিক করলে দেখাচ্ছে, ‘এই কন্টেন্টটির কোনও অস্তিত্ব নেই।’ গত জুনে ট্রাম্পের প্রচার টিম একটি ভিডিওতে হিটলারের নাৎসি পার্টির প্রতীক ব্যবহার করেছিল। সেই ভিডিও নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছিল ফেসবুক। এমনকি টুইটারও তা অনুসরণ করে।

[৫] এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব বলেছেন, আসলে ট্রাম্প বলতে চেয়েছেন বড়দের তুলনায় শিশুদের সংক্রমণের হার কম। তবে পর্যবেক্ষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের পদে থেকে কেউ যদি কিছু বলেন তার একটা আলাদা গুরুত্ব রয়েছে। বিশ্বজোড়া মহামারীর এই সংকটের সময়ে তাঁর আরও সচেতন ও সতর্ক হয়ে কথা বলা উচিত।

[৬] দু’মাস আগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার সময়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রাম্পের একটি পোস্ট নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। তখন ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ আন্দোলনে হোয়াইট হাউসের সামনেই বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। মার্কিন প্রেসিডেন্টকে আশ্রয় নিতে হয়েছিল বাঙ্কারে। সেই সময়েই একদিন হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, গুলি করে ঠান্ডা করে দেওয়া হবে বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল, ওই পোস্ট সরিয়ে দিক ফেসবুক ও ইনস্টা। তা না হওয়ায় ফেসবুকের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়