শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়া ইমিগ্রেশনের জাল কাগজপত্র বিক্রির দায়ে বাংলাদেশিসহ ১৬ জন গ্রেপ্তার

শেখ সেকেন্দার, মালয়েশিয়া : [২] মালয়েশিয়ায় জাল কাগজপত্র বিক্রির অভিযোগে বাংলাদেশিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ।

[৩] বুধবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক খায়রুল দাযায়মি দাউদ জানান, দীর্ঘ দুই মাস নজরদারি শেষে ৪ আগস্ট জালান লেবুহ পুডুতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে, ১৩ টি জাল ভিসা কার্ড, ৩৫ টি নকল শরনার্থী (ইউএনএইচসিআর) কার্ড, ৬ টি জাল (ইউএনএইচসিআর) চিঠি, ল্যাপটপ, প্রিন্টার ও ল্যামিনেশন মেশিন।

[৪] তিনি আরো বলেন, এই সিন্ডিকেটি মায়ানমারের নাগরিকের কাছে নকল শরনার্থী (ইউএনএইচসিআর) কার্ডসহ ইমিগ্রেশনের জাল কাগজ পত্র বিক্রি করত। আমরা অভিযোগ পাওয়ার পর দুইমাসের নজরদারিতে দেখা গেছে, দিনে ৩০ থেকে ৫০ জন। দুই বছর ধরে কাজ করা এই সিন্ডিকেট প্রায় ৩০ হাজার নকল ইউএনএইচসিআর কার্ড বিক্রি করেছে এবং প্রতিটি জাল নথির জন্য ৪শত থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিতো।

[৫] এছাড়াও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশব্যাপী জাল কাগজ পত্র সাপ্লাই করে আসছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিবাসন বিরোধী আইনের অধীনে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়