শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সায়দাবাদে আবাসিক হোটেলে তরুণী হত্যার ঘাতক গ্রেপ্তার

ইসমাঈল ইমু : গ্রেপ্তারকৃতের নাম ইয়াছিন মোল্লা (২৫)। এসময় তার কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মুঠো ফোনের একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল টিম।

[৩] অভিযানের নেতৃত্ব দেওয়া ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল জানান, গত ৩০ জুলাই দুপুরে ওই তরুণীকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে সয়েদাবাদের একটি আবাসিক হোটেলে ওঠেন ইয়াছিন মোল্লা। এরপর দুপুর থেকে বিকালের মধ্যে যেকোন সময় তরুণীকে শ্বাসরোধে হত্যা করে বাহির থেকে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি আরো জানান, দেড় বছর আগে জাফলংয়ে ওই তরুণীর সঙ্গে ইয়াছিন মোল্লার পরিচয় হয়। এই সম্পর্কের জের ধরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তাদের শারীরিক সর্ম্পক হয়। ঘটনার দিন তারা হোটেল কক্ষে মিলিত হওয়ার একপর্যায়ে একটি মোবাইল ফোনের কলকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ইয়াছিন মোল্লা ক্ষিপ্ত হয়ে তরুণীর গলা চেপে ও নাক মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়