শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিতের ভুল আর করতে চাই না: তাসকিন

স্পোর্টস ডেস্ক: [২] তাসকিনকে দুর্ভাগা বলতেই হচ্ছে এই অর্থে যে যখনই সেরা ফর্মে ফিরেছেন তখনই তাকে ইনজুরি পেয়ে বসেছে।

[৩] এছাড়া ক্যারিয়ারের শুরুতে দারুণ পারফরম্যান্স করলেও বিজ্ঞাপন ও এনডোর্সমেন্টের পেছনে দৌড়াদৌড়ি করছেন তিনি। যা ক্যারিয়ারের লম্বা করতে প্রভাব পড়েছে। তবে তাসকিন সেটা অকপটেই শিকার করেছেন।

[৪] স¤প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে তাসকিন জানান, “আমার ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও এনডোর্সমেন্টের ছড়াছড়ি ছিল। যা হয়তো আমার ক্যারিয়ারকে ঠিকমত ফোকাস করতে বিঘ্ন ঘটিয়েছিল।

[৫] আল্লাহর অশেষ রহমতে এই অনুধাবনটা নিজের ভেতরে এসেছে। এখন আমার গ্ল্যামার হল আমার পারফরম্যান্স। অন্য কিছু না। কথা দিচ্ছি অতিতের ভুল আর করবো না”

[৬] “আমার পারফর্মেন্স ঠিক থাকলে সব কিছুই আসবে, যাবে। সর্বোচ্চ অগ্রাধিকার আমাকে ক্রিকেটকেই দিতে হবে। হয়তো এই জিনিসগুলো আগে বুঝতে ভুল হয়েছে বা অন্য দিকে ফোকাস বেশি ছিল।

[৭] এরকম ছোটখাটো অনেক ভুল আমাকে পিছিয়ে দিয়েছে। আমি জানি না ফিরে এসে আবার কেমন খেলব। কিন্তু আমি বিশ্বাস করি যেসব ভুল আমার হয়েছে তা আর কখনো হবে না।

[৮] যে যাই বলুক, আমাকে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে। কিন্তু এটা আমার নিজের কাছে প্রতিশ্রুতি যে আমি আগামীতে নিজের খেলার প্রতি ফোকাস দিব। এবং নিজের সেরাটা দিয়েই খেলব।”- দ্যা গালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়