শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কবে দেশে আসছেন জামাল ভূঁইয়া?

নিজস্ব প্রতিবেদক: [২] ৮ অক্টোবর সিলেটে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ। তার আগে গাজীপুরে ৭ আগস্ট থেকেই ক্যাম্প শুরু হবে ফুটবলারদের। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া কবে আসবেন?

[৩] এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন “জামাল ২য় লেগে অবশ্যই খেলবেন। তবে ক্যাম্প শুরুতে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

[৪] ডেনমার্ক থেকে ঢাকায় আসতে তাকে কয়েকবার ফ্লাইট পরিবর্তন করতে হবে। সরাসরি ঢাকায় এলে কোনো সমস্যা হতো না। জামাল ভালোভাবেই জানেন আমাদের ক্যাম্প কবে শুরু হবে। ফ্লাইটের সুবিধা করতে পারলেই সে আসবে। ক্যাম্পের শুরুতে তাকে না পাওয়া গেলে ও তাকে নিশ্চিত আগস্ট মাসেই পাওয়া যাবে।”

[৫] তিনি আর ও বলেন, “করোনাকালীন সময়ে বিদেশে আসা-যাওয়া একটা সমস্যা রয়েছে৷ তবে, তা নয় যে সে আসতেই পারবে না। আগামী ২/৩ দিনের মধ্যেই তার ফ্লাইটের শিডিউল চূড়ান্ত হয়ে যাবে। “

  • সর্বশেষ
  • জনপ্রিয়