শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শুধু বিশিষ্ট ব্যক্তিদের দিল ব্লিচিং পাউডার ও পলিথিন

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] কোরবানি ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা থেকে বর্জ্য ব্যবস্থাপনায় ব্লিচিং পাউডার ও পলিথিন ব্যাগ বিতরণ করা হয়। এই ব্যাগ ও ব্লিচিং পাউডার শুধু বিশিষ্ট জনকে দেওয়া হয়েছে বলে জানিছেন এর দায়িত্বে থাকা কর্মকর্তা। তবে এইখাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা থেকে কোন প্রকার বরাদ্দ ছিল না বলে জানা গেছে। এগুলো গত বছরের বরাদ্দ থেকে বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে না দেওয়ার বিষয়টি জানাজানি হলে পৌর এলাকার বাসিন্দাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। আবার অনেকে নিজেও জানেন না, অথচ বাড়িতে পৌছে দেওয়া হয়েছে ব্লিচিং পাউডার ও পলিথিন ব্যাগ।

[৩] পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা দন্তচিকিৎসক মুস্তাফিজুর রহমান জানান, ঈদের আগের দিন বাসায় গিয়ে দেখলাম পৌরসভা থেকে ব্লিচিং পাউডার ও পলিথিন ব্যাগ দেওয়া হয়েছে। কিন্তু আমি কাউকে দিতে বলিনি, কে পৌছে দিয়েছে তাও জানি না। এগুলো পেয়ে খুব ভাল লাগল।

[৪] দক্ষিণ পৈরতলার ইমতিয়াজ যোবায়ের জানান, ফেসবুকে দেখলাম পৌরসভা থেকে ব্লিচিং পাউডার ও পলিথিন ব্যাগ দেওয়া হয়েছে। এগুলো অল্প টাকার জিনিস। কিন্তু পৌরসভার বাসিন্দা হিসেবে সল্প টাকার জিনিস হলেও এটা আমাদের অধিকার। অন্যদের দেওয়া হলে আমরাও তা প্রাপ্য। পৌরসভার সেবা কি শুধু বিশিষ্ট ব্যক্তিদের জন্য?

[৫] এবিষয়ে জানতে পৌর মেয়র নায়ার কবির ও সচিব শামসুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

[৬] তবে ব্লিচিং পাউডার ও পলিথিন ব্যাগের দায়িত্বে থাকা সিআই অফিসার মোস্তাফিজুর রহমান জানান, এবছর পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডারের জন্য কোন বরাদ্দ ছিল না। অফিসে গত বছরের মজুদ থাকা পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার ছিল। এগুলো ওয়ার্ড কাউন্সিলরগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। পৌরসভা থেকে বিশিষ্টজনদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ