শিরোনাম
◈ ওসমান হাদি হ'ত্যা : ভাইয়ের ফেসবুক পোস্টে জামায়াত আমিরের পিএসের নাম! ◈ জোরপূর্বক শ্রম ইস্যু: বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে ১০-১২.৫% শুল্ক চায় যুক্তরাষ্ট্র ◈ এক দল ব‌্যক্তি‌কে বাংলাদেশে ঠেলে পাঠা‌নোর চেষ্টা, বেনাপোল সীমান্তে কী হচ্ছে ◈ আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ: আদালতকে স্বপ্না ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি,  ক্রো‌য়ে‌শিয়া‌কে ২-০ গো‌লে হারা‌লো বেলজিয়াম, অপর ম‌্যা‌চে মর‌ক্কোর সহজ জয়  ◈ মাদক প্রতিরোধে কক্সবাজারে ডগ স্কোয়াড নামানোর পরিকল্পনা পুলিশের ◈ ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল নিয়ন্ত্রণে বেশি ক্ষমতা দিয়ে ফেলেছিলাম: ললিত মোদি ◈ বিশ্বকা‌পে ইরানের ম্যাচে বাড়তি নিরাপত্তা দি‌বে যুক্তরাস্ট্র ◈ কোন সংকটের আভাস দিলেন প্রধানমন্ত্রী? ◈ দীর্ঘমেয়াদি ভিসাধারীদের জন্য যে নতুন নিয়ম জারি করল ভারত সরকার

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে দাম না পেয়ে পদ্মা নদীতে ফেলা হলো ১৫০০ চামড়া

জেরিন: [২] রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।

[৩] তৌহিদ ফেরদৌস তন্ময় নামের একজন ফেসবুক ব্যবহারকারী পদ্মা নদীতে কোরবানির পশুর চামড়া ফেলার ছবি ও ভিডিও পোস্ট দিয়ে লিখেছেন, রাজশাহীর চমড়া ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া পদ্মা নদীতে ফেলে দিচ্ছে। রাজশাহীর আই-বাঁধ সংলগ্ন নদীতে চামড়াগুলো ফেলে দিয়েছে তারা। এইভাবেই নষ্ট হচ্ছে আমাদের দেশের সম্পদ ও পদ্মা নদীর পরিবেশ।

[৪] খোঁজ নিয়ে দেখা গেছে, রাজশাহীতে এবার সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। প্রত্যাশিত দামে নিজেরা বিক্রি করতে না পেরে অনেকেই চামড়া সরাসরি দান করেছেন মাদ্রাসা অথবা এতিমখানায়। আবার সেসব চামড়া নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে না পেরে সেসব চামড়া পদ্মা নদীতে ফেলে দিয়েছেন।

[৫] সরকার চামড়ার দাম নির্ধারন করলেও প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩শ থেকে ৪শ টাকা দরে। আর ছাগলের চামড়া বিক্রি হয়েছে ১০ থেকে ৩০ টাকা প্রতি পিস।

[৬] ছোট আকারের ছাগলের চামড়া বিক্রিই করতে পারেননি অনেকে। বেশীরভাগ ক্ষেত্রে আড়তদারদের বিনামুল্যে কোরবানির পশুর চামড়া দিতে বাধ্য হয়েছেন তারা অনেকে রিকসা ভাড়া দিয়ে চামড়া নিয়ে এসে ভাড়ার চেয়েও কম দামে চামড়া বিক্রি করেছেন।। সূত্র: ডিবিসি, বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়