শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়েল মণ্ডল: স্কেটজোটাইপ এবং মেধা….

পায়েল মণ্ডল: সুইডেনের ক্যারোলিনিস্কি ইন্সটিটিউট একটা গবেষণা চালান প্রতিভাবান সৃষ্টিশীল মানুষদের উপর। গবেষণার ফলাফল ছিল চমকপ্রদ। গবেষকরা মানসিক অসুস্থতার সাথে সৃষ্টিশীলতার একটা যোগসুত্র খুঁজে পান। স্কিটযোটাইপ হলো এমন এক মানসিক রোগ যা ঠিক স্কেটযোফ্রেনিক মানুষদের মত তাঁরা বাস্তব থেকে পুরাপুরি বিচ্ছিন্ন হয়ে যান না। তাঁরা বাস্তবতার সাথে একটা ক্ষীণ সম্পর্ক রেখে চলেন। তাঁরা একটা অতিকল্পনার জগতে বসবাস করেন যে কল্পনা সাধারণ মানুষের মস্তিষ্ক করতে পারে না। শিল্পী মাইকেল এঞ্জেলো ছিলেন এমন একজন স্কেটযোটাইপ। তিনি ছাড়া অন্য যে বরেণ্য ক্রিয়েটিভ মানুষরা স্কেটযোটাইপ ছিলেন তাঁরা হলেন জেমস জয়েস, ভ্যান গগ, ভার্জিনিয়া উল্ফ, দস্তোয়ভস্কি, কার্ট ভনেট, এডোয়ার্ড মুনক, সেজান, সালভাদর ডালি প্রমুখ। গবেষকরা একটা মজার ব্যাপার দেখতে পেলেন তা হলো স্কেটযোটাইপ মানুষের মস্তিষ্কের কল্পনা করার অংশ খুব উত্তেজিত থাকে এবং তা ক্রমাগত কাজ করতে থাকে। এই উত্তেজনা স্কেটযোটাইপ মানুষদের অতিকল্পনা করতে সাহায্য করে যা তাঁরা তাদের লেখা, আঁকা, বা পারফরমেন্সের মাধ্যমে প্রকাশ করেন ঐ উত্তেজনা প্রশমন করার জন্য যার ফলাফল হল শিল্প, সাহিত্যে বা বিজ্ঞান জগৎ তাঁদের অসাধারণ অবদানে ধন্য হন। এই সব মানুষরা ‘আল্ট্রা লেভেল অফ মেন্টাল লেভেলে’ বাস করেন।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়