শিরোনাম
◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যার পানিতে নৌকা ভ্রমণে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

মো.আদনান হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে বন্যার পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

[৩] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মান্দারচাপ এলাকার পাঁচ কিশোরী নৌকা নিয়ে ঈদের আনন্দ করতে বের হয়। ভ্রমণের একপর্যায়ে হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই ডুবে যায়। কিশোরীদের কেউ সাঁতার জানতো না। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং নিজেরা উদ্ধারকাজ পরিচালনা করে। পরে পুলিশ এসে দ্রুত তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। নিহত ওই দুই কিশোরী শিফা(১২) ও মীম (১২) ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

[৪] এব্যাপারে মুঠোফোনে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বন্যার পানিতে ডুবে যাওয়া দুই কিশোরীকে দুপুর সোয়া তিনটার দিকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের ভিতরে দুইজন মারা যায়। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

[৫] এব্যাপারে, মুঠোফোনে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ঘটনা শুনে দ্রুত থানা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় স্থানীয় জনগন সকলকে উদ্ধার করলে ৩ জন সুস্থ থাকলেও ৬ষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী শিফা (১২) ও মীম (১২) এর অবস্থা ভালো ছিলো না। তাদেরকে অচেতন অরস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ