শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌসুমী কসাইদের ব্যবসা এবার মন্দা

মনিরুল ইসলাম: [২] কোরবানীর পশুর মাংস বানানিতে এবার রেট কম। গত কোরবানীতে ছিলো বেশি। কোভিড-১৯ এর কারণে কোরবানী সংখ্যাও কম। কসাই জাকির এ তথ্য জানান।

[৩] বসুন্ধরা আবাসিক সিটির এফ ব্লকে আলাপ হলো কসাই জাকিরের সাথে। সময় বেলা ১২ টা। ফুটপাতে চলছে কোরবানীর পশু বানানির কাজ।

[৪] আলাপকালে জাকির বলেন, গত কোরবানীতে হাজারে বানানীতে রেট ছিল ১২০/১৫০ টাকা। এবার হাজারে ১০০ টাকা। তাও অনেক বলাবলির পর মিলছে কাজ।

[৫] তিনি বলেন, এবার মাত্র ৩ টা কোরবানীর পশু বানানির কাজ পেয়েছি। গতবার পেয়েছিলাম ৮ টা গরু বানানির কাজ।আমার লোকবল নিয়ে কাজ করতে হিমশিম খেয়েছি। আর এবার কাজ কম। আমার লোকজন বেকার সময় কাটাচ্ছে।

[ ৬] জাকির আরও বলেন, কোরবানী ঈদের আগের দিন হাটে কোরবানীর পশু কমে যাওয়ায় শেষ মুর্হুতের বেচাকেনা ছিলই না।

[৭] এদিকে, এফ ও ডি ব্লকের মেইন রোড ঘুরে দেখা গেছে গরুর রক্তের পানিতে রাস্তা ডুবে গেছে। রক্ত পানি ভাসছে। ফুটপাতের এখানে সেখানে জবাই করা হয়েছে কোরবানীর পশু। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়