শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়া বেশ অসুস্থ জানালেন মির্জা ফখরুল (ভিডিও)

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব বলেন, ‘ আমাদের নেত্রী এখনো বেশ অসুস্থ আছেন। তার সমস্যাগুলো এখনো সমাধান করা সম্ভব হয়নি। কারণ প্রকৃতপক্ষে তিনি তো চিকিৎসার সুযোগই পাচ্ছেন না। আজকে দেশে যে অবস্থা হয়েছে হাসপাতালগুলোতে যাওয়া যায় না, ডাক্তার সাহেবরা আসতে পারছেন না এবং বিদেশে যেয়ে যে চিকিৎসা করবেন তারও কোনো সুযোগ নেই।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেই কারণে এখনো তিনি ঠিক উন্নত তো চিকিৎসা সেই চিকিৎসার সুযোগটা তিনি পাননি। আমরা সেই সুযোগের অপেক্ষায় আছি। আমরা আশা করবো যে, তিনি সেই সুযোগ পাবেন।

[৪] মির্জা ফখরুল বলেন, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে ছিলেন তখন প্রত্যেক বছর আমরা তাকে নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসতাম। দুর্ভাগ্য আজকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে এবং বিভিন্ন রকম শর্তারোপ করে তাকে রাখা হয়েছে।

[৫] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপি মহাসচিব।

[৬] শনিবার সকাল ১১ টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়