শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ময়দার গোলা খেতে হবে না সাফিয়া-মারিয়াকে, পাশে দাঁড়ালেন ডিসি

বিপ্লব বিশ্বাস : [২] ভাগ্যের কি নির্মম পরিহাস। কখোন পানিতে চালের গুঁড়া, আবার কখনো পানির সঙ্গে আটা কিংবা ময়দা মিশিয়ে তা শিশুকে খাওয়াচ্ছে মা। দুধ কেনার টাকা না থাকায় গত চারমাস ধরে আট মাসের দুই জমজ শিশুকে এ ভাবেই বাঁচিয়ে রাখেন মা।

[৩] বতর্মানে শিশু সাফিয়া ও মারিয়া সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি। জন্মের পর তিনমাস পর্যন্ত তারা কেনা দুধ খেতে পারলেও এখন তাও পাচ্ছেন না।

[৪] জানা যায়,সাফিয়া ও মারিয়ার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউপির ফয়জুল্লাহপুর গ্রামে। বাবা আনিসুর রহমান ভ্যানচালক। মা স্বপ্না বেগম ও বাড়ি বাড়ি গৃহকর্মীর কাজ করেন। মানুষের কাছে হাত পেতে সহযোগিতা নিয়ে সাফিয়া ও মারিয়ার মুখে খাবার তুলে দেন এই আবাগা মা। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বেডে রয়েছে ওই যজম শিশুরা।

[৫] মা স্বপ্না বেগম জানান, ওদের বয়স এখন আট মাস। আমার বুকের দুধ শুকিয়ে গেছে। জন্মের তিন মাস পর্যন্ত দুধ কিনে খাইয়েছি তাদের। তারপর থেকে টাকা নেই। তাই চালের গুঁড়া পানিতে মিশিয়ে খাইয়েছি কয়েক মাস। এখন ময়দা ও আটা পানিতে গুলিয়ে খেতে দেই তাদের। এভাবে গত ছয় মাস ধরে খাওয়াচ্ছি।
তিনি বলেন, তিনদিন আগে জ্বরে তাদের মুখ, চোখ ও শরীর ফুলে যায়। এ অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে ওষুধপত্র দিচ্ছে। চিকিৎসক বলেছেন, ঠিকমতো ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে।

[৬] হাসপাতালের একই ওয়ার্ডের ১৬ নম্বর বেডে অসুস্থ নাতনিকে ভর্তি করে রেখেছেন মিজানুর রহমান। তিনি বলেন, গত তিনদিন ধরে যা দেখেছি তাতে মনে হলো এই দুই শিশুকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তাই বেঁচে আছে। যা খাওয়ানো হয় সেটি কোনো শিশুর খাওয়ার কথা না। কোনো শিশু এসব খায় কি-না আমার জানা নেই। ময়দা গুলিয়ে, আটা গুলিয়ে তা খাইয়ে দিচ্ছে মা। কিভাবে শিশু দুটি বেঁচে আছে একমাত্র আল্লাহ-ই ভালো জানেন।

[৭] যমজ দুই শিশুর বাবা আনিসুর রহমান বলেন, আমি গরিব মানুষ। ভ্যান চালাই। দুর্ঘটনায় পড়ে গত ৪০ দিন ধরে ভ্যান চালাতে পারিনি। দেড় মাস আগে আমাদের ৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার ২০০ গ্রাম দুধ দিয়েছিলেন। সেই দুধ শিশুদের খাইয়েছি। অভাবের কারণে তাদের দুধ কিনে দিতে পারি না। ভ্যানটিও এখন অকেজো হয়ে গেছে। বাচ্চা দুটি হাসপাতালে ভর্তি। আমি অসুস্থ হয়ে বাড়িতে আছি। তাদের মা হাসপাতালে। কি করবো কিছুই বুঝতে পারছি না।

[৬] শিশু সাফিয়া ও মারিয়ার চিকিৎসা করছেন সদর হাসপাতালের চিকিৎসক অসীম কুমার বলেন, শিশু দুটো জন্মের পর থেকে ভালো দুধ বা পুষ্টিকর কোনো খাবার না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে। প্রোটিন কমে গেছে তাদের। আমিষজাতীয় কোনো খাবার দুই শিশু পায়নি। শুনেছি ময়দা গুলিয়ে পানি খাওয়ায়। আবার জেনেছি কখনও কখনও কলাপাতা চিবিয়ে তাদের খাইয়েছে মা। এভাবে অপুষ্টিজনিত কারণে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে শিশু দুটির।

[৭] তিনি আরো বলেন, এখন প্রধান কাজ হচ্ছে শিশু দুটিকে ভালো খাবার দেয়া। ভালো খাবার খেয়ে যদি শরীরে প্রো টিন ফিরে পায় তবে সুস্থ হয়ে যাবে। পরিবার অভাবি জেনে আমি ওষুধপত্রের ব্যবস্থা করেছি। পরীক্ষা-নিরীক্ষা ফ্রিতে করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়