শিরোনাম
◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, আলোচনায় একাধিক নাম ◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ◈ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার!

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৫:১১ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিলে সহাস্রাধিক নেতা-কর্মী-সমর্থক অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন। যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা অর্জন, একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দল এবং এই দীর্ঘ সংগ্রাম ও লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ফখরুল বলেন, দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, নিজের প্রশ্নে আপস না করা, দল কে ধারণ করা এবং নেতাকর্মীদেরকে স্বীকৃতি দেয়া এই মহান নেত্রী আমাদের মাঝে আর নেই। তার অনুপ্রেরণা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগায়। আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তিনি যে ভিশন-২০৩০ দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছেন ৩১ দফার তাকে বায়স্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের সর্বমতকে অক্ষুণ্ণ রাখবে। মিলাদ মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় মিলাদে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সংসদ সদস্যসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে পালন করছে বিএনপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়