শিরোনাম
◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বজ্রপাতের ৩০ মিনিট আগেই সতর্ক করবে এই স্মার্ট অ্যাপ

জেরিন আহমেদ: [২] বিশ্বে বজ্রপাতে মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত। ২০০৫ সাল থেকে প্রতি বছর বজ্রপাতে দেশটিতে প্রাণ হারান প্রায় দুই হাজার মানুষ। কিন্তু বজ্রপাতে কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের মৃত্যু হয় বেশি।

[৩] তবে এই আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচাতে এসে গেল স্মার্টফোন অ্যাপ 'দামিনী'।বজ্রপাতের তথ্যের পাশাপাশি কীভাবে তা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব এবং এর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বিশদে জানাবে এ অ্যাপ।
[৪] জি নিউজ জানায়, দামিনী নামের এই অ্যাপ স্মার্টফোনের অবস্থান অনুযায়ী ওই এলাকার আবহাওয়া সম্পর্কিত জরুরি তথ্য দেওয়ার পাশাপাশি বজ্রপাতের অন্তত ৩০-৪০ মিনিট আগেই সতর্কবার্তা পাঠাবে।

[৫] স্মার্টফোনে দামিনী অ্যাপ ইনস্টল করার পর আপনার অবস্থান চিহ্নিত করে অ্যাক্টিভেট করতে হবে।

[৬] অ্যাপে যে লোকেশন দেখাবে, সেখানে বজ্রপাত হচ্ছে কিনা সে সম্পর্কেও তথ্য প্রদান করে। অ্যাপের মানচিত্রের চিহ্নিত করা সার্কেলের ঠিক নিচেই হিন্দি এবং ইংরেজিতে এই তথ্য দেওয়া হবে।

[৭] মূলত দুই বছর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (আইআইএম) পুনের গবেষকরা দামিনি অ্যাপ চালু করেন। সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় অ্যাপটিরও ব্যবহার বেড়ে গেছে।

[৮] গুগল প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে নেয়া যাচ্ছে দামিনী। বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপ সবার মোবাইলে থাকলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে। সূত্র: জি নিউজ, কলকাতা নিউজ

  • সর্বশেষ