শিরোনাম
◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ বছরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্বামীসহ শাবি শিক্ষক গ্রেপ্তার

শাবিপ্রবি প্রতিনিধি : [২] সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুরমা আবাসিক এলাকার রেনেসা ১১ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] জাানা গেছে, গত দুই সপ্তাহ ধরে ১২ বছরের কিশোরী গৃহকর্মীকে নানা অজুহাতে বেধড়ক মারধর করে আসছিলেন অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগ। বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা খোলা পেয়ে ওই গৃহকর্মী তাদের বাসা থেকে পালিয়ে আসে এবং পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে নির্যাতনের কথা জানায়।

[৪] পরে পুলিশ দ্রুত গিয়ে সিলেট আখালিয়া সুরমা আবাসিক এলাকার রেনেসা ১১ নম্বর বাসা থেকে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য সিলেট কোতোয়ালি থানায় নিয়ে আসে।

[৫] এরপর রাত ১২টার দিকে গৃহকর্মী শিশুটির বাবা আবুল কাশেম বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে প্রেরণ করা হয়। এর আগে রাত ১১টার দিকে শিক্ষকের স্বামী সোহাগকেও আটক করা হয়।

[৬] এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ প্রশাসন এবং নির্যাতিতার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে। ঘটনার সত্যতা আমরা পেয়েছি।

[৭] বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রাশেদ তালুকদার বলেন, যা ঘটেছে তা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়