শিরোনাম
◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে রশিদা বিড়ি কোম্পানিতে যৌথ অভিযান নকল ব্যবহৃত ব্যান্ডরোল সহ গ্রেফতার -২

তপু সরকার হারুন : [২] শেরপুরে ইদ্রিস এন্ড কোংপ্রাঃ লিমিটেড এর ৩০নং রশিদা বিড়ি’র দুইটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ব্যবহৃত নকল ব্যান্ড রোলসহ ৩লক্ষ ৪০হাজার প্যাকেট বিড়ি জব্দ করেছে র্যাব-১৪। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে বারোটায় একই কোম্পানির শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলা দুটি ফ্যাক্টরিতে এনএসআই, র‌্যাব-১৪ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। এসময় উভয় ফ্যাক্টরি থেকে দুইজনকে আটক করা হয়।

[৩] র‌্যাব জানায়, ইদ্রিস এন্ড কোং কোম্পানির বিড়ির প্যাকেটে ব্যবহৃত সরকারি রাজস্ব আদায়ের ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ির প্যাকেট বাজারজাত করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে একই সময়ে ওই কোম্পানির লছমনপুর ও শ্রীবরদী উপজেলার দুটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।

[৪] এসময় সদরের ফ্যাক্টরি থেকে ২লক্ষ ৫০হাজার ও শ্রীবরদী ফ্যাক্টরিতে থেকে ৯০হাজার ব্যবহৃত ব্যান্ডরোলসহ বিড়ির প্যাকেট জব্দ করা হয়। যা সরকারের প্রতিদিন বিশ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে জানায় র‌্যাব। জব্দকৃত মালামালসহ শেরপুর সদর থানা ও শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল-মামুন বলেন, ‘আমরা যৌথ অভিযান পরিচালনা করে শেরপুর সদর ও শ্রীবরদীর দুইটি ফ্যাক্টরি থেকে এসব জব্দ করি। আটককৃত একজন শফিউল আলম। তিনি লছমনপুর ফ্যাক্টরিতে অতিরিক্ত ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।’

[৫] জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. সবুজ রানা বলেন, ‘এই কোম্পানির দুইটি ফ্যাক্টরিতে ব্যবহৃত ব্যান্ডরোল দিয়ে বিড়ির প্যাকেট বাজারজাত করা হচ্ছে, আমরা নজরে রাখি। বুধবার রাতে আমাদের যৌথ অভিযানে এসব জব্দ করি এবং দুই ফ্যাক্টরি থেকে দুইজনকে আটক করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়