শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের বেতন পরিশোধ করেছে ৯৪ শতাংশ ও বোনাস ৯৬ শতাংশ পোশাক কারখানা : বিজিএমইএ

শরীফ শাওন : [২] রপ্তানিকারক তৈরি পোশাক মালিকদের সংগঠনটির দাবি, ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুর ৩টার মধ্যে এসকল কারখানা মালিকরা তাদের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেছে। নির্ধারিত দিনেই সন্ধ্যার মধ্যে বাকি কারখানা মালিকরা শ্রমিকদের প্রত্যাশিত পাওনা পরিশোধ করবে বলে জানিয়েছে বিজিএমইএ।

[৩] বিজিএমইএ জানায়, সদস্যদের মধ্যে ১ হাজার ৮৯৮টি কারখানা সচল রয়েছে। এসকল কারখানার মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছে ১ হাজার ৮২১টি কারখানা ও মজুরি দিয়েছে ১ হাজার ৭৭৮টি কারখানা কর্তৃপক্ষ। সংগঠনটি আরও জানায়, বেতন বোনাস নিয়ে কোন কারখানাতেই সমস্যা দেখা দেয়নি।

[৪] সচল কারখানাগুলোর মধ্যে ঢাকা মেট্রোপলিটনের আওতায় রয়েছে ৩২২টি, গাজিপুরে ৭১৩টি, সাভার-আশুলিয়ায় ৪১৮টি, নারায়ণগঞ্জে ১৯৫টি, চট্টগ্রামে ২৩২টি এবং প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ১৮টি পোশাক কারখানা।

[৫] ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত মতে, পোশাক খাতে শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই ও চলতি মাসের ১৫ দিনের মজুরি ৩০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে। মজুরির বাকি অর্থ যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়