শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে আক্রান্ত হয়ে ময়মনসিংহের দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিন মারা গেছেন 

আল আমীন: [২] বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র কৃষিবিদ শেখ হাবিবুর রহমান শেখ প্রতিষ্ঠিত দৈনিক জাহান পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে সোমবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

[৩] মৃত্যুকালে এক পুত্র, ২কণ্যা, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহনগঞ্জ পৌর শহরে দৌলতপুরে রাতে জানাজা এবং পিতার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে দৈনিক জাহান নির্বাহী সম্পাদক মোঃ আবদুল হাসেম জানান। অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন নেত্রকোণার মোহনগঞ্জ আল মবিন রোডস্থ বিশিষ্ট সমাজ সেবক ও চিকিৎসক মরহুম ডাঃ বদর উদ্দিন আহমেদ এর কণ্যা।

[৪] পারিবারিক সূত্র জানায়, অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের স্ট্রোক হলে গত ২৬ জুন চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিবি) ভর্তি করা হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে তাকে গত ১৫ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৮ জুলাই পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়। এরপর থেকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

[৫] রেবেকা ইয়াসমিন নেত্রকোণা থেকে প্রকাশিত দৈনিক বাংলার দপর্ণ পত্রিকারও প্রকাশক। এছাড়াও ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সভাপতি, ময়নসিংহ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়