শিরোনাম
◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষে প্রধানমন্ত্রীকে ফটিকছড়িবাসীর বিশেষ উপহার

ওমর ফয়সাল: [২] চট্টগ্রামের ফটিকছড়িতে গড়ে উঠেছে উপজেলা উর্পায়ে দেশের প্রথম কোভিড-১৯ বিশেষায়িত পূর্ণাঙ্গ হাসপাতাল। সম্পূর্ণ বেসরকারিভাবে স্থানীয় জনগণের অনুদানে কোটি টাকা ব্যয়ে পরিত্যক্ত হয়ে পড়া উপজেলা সদর বিবিরহাটস্থ ২০ শয্যা হাসপাতালটিকে সংস্কার করে এটি গড়ে তুলা হয়েছে। যা পরিচালিতও হবে জনগণের অনুদানে।

[৩] সোমবার (২৭ জুলাই) দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষায়িত এ হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এটির প্রধান উদ্যোক্তা ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। এ সময় হাসপাতালটি মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফটিকছড়িবাসীর বিশেষ উপহার উল্লেখ করে তিনি বলেন, সাধারণ জনগণের টাকায় এমন একটি হাসপাতাল গড়ে তুলা দেশের ইতিহাসে বিরল; যা মাইলফলক হয়ে থাকবে। দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসেছি বলেই আমরা ফটিকছড়িবাসী এমন মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।

[৪] এ হাসপাতাল গড়তে যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং এটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সাংসদ।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বিভাগীয় কমমিশনার এবিএম আজাদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। সহকারী কমিশনার (ভূমি) জানে আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালামত উল্লাহ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, পৌর মেয়র ঈসমাইল হোসেন, ডা. জয়নাল আবেদীন মুহুরী প্রমুখ।

[৬] ২ আগস্ট থেকে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লু ন্যাসাল ক্যানুলাসহ আধুনিক সুবিধা সম্বলিত ৩০ শয্যার এ হাসপাতালটির কার্যক্রম শুরু হবে। এটি বেসরকারিভাবে পরিচালিত হলেও রোগীরা সুলভমূল্যে আধুনিক চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন বলে জানান কর্তৃপক্ষ।

  • সর্বশেষ