শিরোনাম
◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ লিগের গোল্ডেন বুট জিতলেন জেমি ভার্ডি

স্পোর্টস ডেস্ক : [২] ২০১৫-১৬ মৌসুমে ২৪ গোল করে লিস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছিলেন জেমি ভার্ডি। কিন্তু গোল্ডেন বুটটা হাত ছাড়া হয়ে যায় হ্যারি কেনের (২৫) কাছে। তবে ২০১৯-২০ মৌসুমে সেবারের চেয়ে এক গোল কম করেও সোনার বুট জিতে নিলেন ভার্ডি।

[৩] সাবেক ইংলিশ স্ট্রাইকারের এই কীর্তিতে একটা রেকর্ডও হয়েছে। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতলেন ভার্ডি। ৩৩ বছর বয়সী ভার্ডি পেছনে ফেলেছেন আর্সেনাল তারকা পিয়ের-এমেরিক অবামেয়াং ও ড্যানি ইংসকে। দুজনই ২২টি করে গোল করেছেন।

[৪] ইংল্যান্ডের নবম খেলোয়াড় হিসেবে ইপিএলে গোল্ডেন বুট জিতলেন ভার্ডি। গত মৌসুমে অবামেয়াং, সাদিও মানে ও মোহামেদে সালাহ যৌথভাবে গোল্ডেন বুট জিতেছিলেন। তিনজনই গোল করেছিলেন ২২টি করে।

[৫] ভার্ডি সর্বোচ্চ গোলদাতা হলেও রবিবার লিগের শেষ দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরেছে লিস্টার। যে হারে টেবিলের পাঁচে থেকে আসর শেষ করতে হয়েছে দলটিকে। সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা হয়নি। - গোল ডটকম/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়