শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারীর প্রতি সহিংসতা বিষয়ক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে পোল্যান্ড

আসিফুজ্জামান পৃথিল : [২] দেশটির নবনির্বাচিত ডানপন্থী মন্ত্রীসভা ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত নিলো। এই চুক্তিবলে ইইউ ভুক্ত সব দেশ নারীর প্রতি সহিংসতা দমনে দৃঢ়প্রতিজ্ঞ। দ্য গার্ডিয়ান, রয়টার্স

[৩] মন্ত্রিসভা বলছে, এই আইনের বলে স্কুলের শিশুদের লিঙ্গ সমতা নিয়ে পড়া বাধ্যতামূলক। কোনও সন্তান কি বিষয়ে পড়বে তা ঠিক করা বাবা মায়ের অধিকার। সরকার বা ইইউ এর নয়।

[৪] বিচারমন্ত্রী বিগনিউ জিওব্রো বলেছেন, এই ব্যাপারে অভিভাবকরা নিয়মিত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন। তাদের সন্তানরা এসব তথাকথিত আধুনিকাবাদের বদলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, তাইই তারা চান।

[৫] তিনি বলেন, ‘এই চুক্তিতে ভুয়া আদর্শবাদ নিহিত আছে। শিশুদের জন্য যা ক্ষতিকর।’

[৬] নবনির্বাচিত অ্যান্ড জাস্টিস পার্টি আগেই বলেছিলো, ক্ষমতায় এলে তারা এই আইন সংশোধন করবে। তাদের প্রতিশ্রুতি হলো পোল্যান্ডকে একটি শুদ্ধতম ক্যাথলিক দেশ হিসেবে গড়ে তোলা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়