শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিএআরে সাসুওলোর চারটি গোল বাতিল হলো

স্পোর্টস ডেস্ক: [২] লিগ শিরোপা আগেই হাতছাড়া। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার তালিকায় থাকার সুযোগও হাতছাড়া। তবে উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগটা রয়েছে নাপোলির। তাই সাসুওলোর বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল তাদের। শেষ পর্যন্ত জিতেও নিয়েছে তারা। তাতে ভালোভাবেই টিকে রয়েছে ইউরোপা কাপের খেলার আশা।

[৩] তবে ভাগ্যটা খুব ভালো বলেই এখনও টিকে আছে নাপোলি। কারণ আগের দিন যে দুর্ভাগ্য যেন ভর করেছিল সাসুওলোর উপর। ভিএআরে যাচাই করে এ ম্যাচে চার চারটি গোল বাতিল হয়েছে তাদের। তাই ম্যাচের ফলাফলের চেয়ে তাদের দুর্ভাগ্য নিয়েই আলোচনা চলছে বেশি।

[৪] শনিবার সিরি আয় সাসুওলোকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। ম্যাচের অষ্টম মিনিটেই চলতি মৌসুমে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে এলসেইদ হাইসাজ। এরপর চার বার সমতাসূচক গোল করে উদযাপন করেত পারেনি সাসুওলো। ফিলিপ দিরিসিচই দুইবার জালে বল পাঠান, অন্য দুই বার ফ্রান্সিস্কো কাপুতো ও দোমেনিকো বেরার্দি।

[৫] ৩২তম মিনিটে প্রথম গোল বাতিল হয় দিরিসিচের। পাঁচ মিনিট পর আবার বাতিল হয় তার গোল। রিপ্লেতে এবার দেখা যায় দেওয়া নেওয়ার সময় অফসাইড অবস্থানে ছিলেন হামেদ জুনিয়র ত্রাওরে। এরপর ৪৯তম মিনিটে কাপুতো ও ৬১তম মিনিটে বেরার্দিও বল জালে পাঠালেও সমতায় ফেরা হয়নি। ভিএআরে দেখা যায় অফসাইডে ছিলেন তারা। - গোল ডটকম

  • সর্বশেষ