শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয় : ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধার সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ সমৃদ্ধির বর্ণিল দিগন্তে এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।

[৩] সোমবার সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয়।

[৪] রোববার তার সরকারি বাসভবনে ‘সজীব ওয়াজেদ জয়: সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন।

[৫] আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন ও জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়