শিরোনাম
◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের ◈ ভার‌তের দাপটে পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! সা‌বেক‌দের তুলোধোনা পাক তারকার ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

অলক কুমার দাস, টাঙ্গাইল: [২] টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ও কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে শুক্রবার দুই শিশুর মৃত্যু হয়েছে।

[৩] জানা যায় সদর উপজেলার মগড়া ইউনিয়নের চরখিদির উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী ছেলে শান্তকে সঙ্গে নিয়ে দুপুরে বাড়ির পাশে সড়কে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এ সময় ছেলে শান্ত সড়কের পাশে পানিতে কলাগাছের ভেলায় খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে শান্তর (৬) মরদেহ উদ্ধার করা হয়।

[৪] অপরদিকে, কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কুমুরিয়াবাড়ী (বেড়বাড়ী) গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে ইয়ামিন (১২) বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়