শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রের সকল পর্যায়ে দুর্নীতির ভয়াবহতা বিস্তার করছে : পীর চরমোনাই

ইয়াসিন আরাফাত : [২] শুক্রবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশব্যাপী দুর্নীতির যে ভয়াবহতা বিস্তার করছে তা শুধু স্বাস্থ্য অধিদফতরে নয়, রাষ্ট্রের সকল পর্যায়ে তা ছড়িয়ে পড়েছে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা অপশাসন আর দুর্নীতি নির্ভর হয়ে পড়ছে। মূল সমস্যাকে চিহ্নিত সমস্যা সমাধান করতে না পারলে একজন ডিজির পদত্যাগে দুর্নীতি কমবে না।

[৩] বিবৃতিতে পীর চরমোনাই আরো বলেন, স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগের মধ্য দিয়ে করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা ফুটে উঠছে। কেবলমাত্র স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ করলেই হবে না স্বাস্থ্যমন্ত্রীসহ সকল দুর্নীতিবাজকে পদত্যাগ করতে হবে। করোনা মোকাবিলায় একজন ডিজির পদত্যাগই যথেষ্ট নয়, জাতির সাথে ধোঁকাবাজি ও প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার মত অপরাধের জন্য সংশ্লিষ্ট সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজ এক বিবৃতিতে পীর চরমোনাই এই কথা বলেন।

[৪] তিনি বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য। যে রাজনীতিতে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণ নেই তা কেউ করতে পারে না। ইসলামী আন্দোলনের আমির বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়