শিরোনাম
◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

জিয়া উদ্দিন সিদ্দিকী: [২] বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় একটি মেয়ে নবজাতককে উদ্ধার করেছে করেছে স্থানীয়রা। নবজাতকটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

[৩] স্থানীয় সূত্রে জানাগেছে, আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন মো. নেছার উদ্দিন (২৮) শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় প্রতিবেশী ধান চাল ব্যবসায়ী মো. নাসির উদ্দিনের বাসার সামনে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে সেখানে যায়। গিয়ে দেখে দরজার সামনের বসার বেঞ্চের নিচে একটি নবজাতক শিশু কাথা দিয়ে মোড়ানো অবস্থায় কান্না করতেছে। তখন নেছার উদ্দিন বাসার আশপাশের লোকজনেদের ডেকে আনে। স্থানীয়দের সহযোগিতায় আমতলী হাসপাতালের সামনের ‘জামাই’ হোটেলের মালিক ইমরান গাজীর স্ত্রী হনুফা বেগম মেয়ে নবজাতকটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু শারিরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৫] আমতলী থানার এসআই মো. আবুল বাশার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। নবজাতকটি গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আবুল বাশার ও হনুফা বেগম পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেছেন।

[৬] আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়