শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যমুনা নদীতে ৪০টি গরু নিয়ে ট্রলার ডুবি

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] জেলার শিবালয়ে যমুনা নদীতে গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

[৩] শুক্রবার সকালে আরিচা ঘাটের ভাটি এলাকায় এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।

[৪] স্থানীয়রা জানান, ট্রলারে থাকা লোকজন সাতরিয়ে উঠে আসলেও অনেক গরু পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন ট্রলার উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

[৫] শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবীর জানান, আজ সকাল পৌনে নয়টায় পাবনার নগরবাড়ি থেকে গরু বোঝাই একটি ট্রলার আরিচা আসছিল। প্রবল স্রোত ও অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে প্রায় ৪০টি গরু ছিল। ১০টি গরু উদ্ধার করা গেলেও বাকি গরু ও ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রলারে থাকা সকল লোকজন উদ্ধার হয়েছে। ট্রলার উদ্ধারে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়