শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ নয়:কানাডার ফেডারেল আদালত

দেবদুলাল মুন্না: [২] গত বুধবার কানাডার ফেডারেল আদালত বলেছে, যুক্তরাষ্ট্র অভিবাসী বা শরনার্থীদের মানবাধিকার লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্র ও কানাডার আধুনিক সীমানা কার্যক্রম নীতির আওতায় ২০০৪ সালের ৫ ডিসেম্বর 'নিরাপদ তৃতীয় রাষ্ট্র চুক্তি' (সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট) নামে একটি চুক্তি সই হয়েছিল। কিন্তু তারা শরণার্থীদের নিরাপত্তা দিতে পারে না। তাই এ চুক্তিটি অসাংবিধানিক । সূত্র বিবিসি

[৩] বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ২০০৪ সাল থেকে বজায় রয়েছে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট। এই চুক্তির আওতায় কোনো আশ্রয়প্রত্যাশী প্রথম যে দেশে পৌঁছবে সেদেশেই আশ্রয়প্রার্থনার অনুরোধ করতে বাধ্য। বুধবার কানাডার ফেডারেল আদালতের এক বিচারক রায় দিয়েছেন, চুক্তিটি অসাংবিধানিক। কেননা, যুক্তরাষ্ট্র শরণার্থীদের কারাবন্দী করে রাখার আশঙ্কা রয়েছে।

[৪] চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে থাকতে বাধ্য হওয়া শরণার্থী নাদিরা জামাল মুস্তফা আদালতকে জানান, সেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। সে অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর, নিঃসঙ্গ ও মানসিকভাবে পীড়াদায়ক।

[৫] কানাডিয়ান এসোসিয়েশন অব রিফিউজি লয়ার্স’র প্রেসিডেন্ট মরিন সিলকফ বিবিসিকে বলেন, আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র আশ্রয়প্রার্থীদের সঙ্গে কিরকম আচরণ করে। উল্লেখ্য, ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের উপর কঠোর দমন অভিযান চালিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়