শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বংশালে একটি বাসায় আগুন, নিহত ১, দগ্ধ ৪

মোস্তাফিজুর রহমান : [১] রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় একটি বাসায় আগুনে এক শিশুর সন্তানের মৃত্যু, আরেক শিশু সন্তান সহ বাবা-মা আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

[২] মৃত শিশু সন্তানের নাম মইনুর (২)। দগ্ধরা হচ্ছেন, সন্তান জান্নাত (৪), তাদের বাবা মোঃ জাবেদ (৩৫) ও মা শিউলি আক্তার (২৫) চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।

[৩] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন বৃহস্পতিবার সকালে এক শিশু সন্তান সহ তিন জন ভর্তি হয়েছেন। তাদের এক সন্তান ঘটনাস্থলে মারা গেছে।

[৪] হাসপাতালের আবাসিক চিকিৎস ডাঃ পার্থ শংকর পাল জানিয়েছেন, শিশু টির শরীরের ৬০% শতাংশ তার মায়ের ১৭% শতাংশ ও বাবার ৩৭% শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলেরই ইনহিলেশন বার্ণ রয়েছে। তারা কেউই আশংকামুক্ত নয়।

[৫] দগ্ধ জাবেদের ফুপু শিউলি বেগম জানিয়েছেন, বংশালের কসাইটুলী ২য় তলার নিচতলায় বাসায় বৃহস্পতিবার ভোরে আগুনের ঘটনাটি ঘটে। আমরা সংবাদ শুনে এসেছি। তারা নাকি ঘুমিয়ে ছিল। তিনি বলেন, আগুনে তাদের এক সন্তান ঘটনাস্থলে মারা যায়। আরেক সন্তান সহ বার্ণে ভর্তি রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা জানতে পারিনি। ধারনা করা হচ্ছে গ্যাসের থেকে আগুন লেগেছে।

[৬] তিনি বলেন তাদের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইফিতা গ্রামে। জাবেদ ব্যাগের ব্যাবসা করতো।

  • সর্বশেষ