শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক দূত হলেন সায়মা ওয়াজেদ পুতুল

কূটনৈতিক প্রতিবেদক : [২] এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছিলেন তিনি।

[৩] সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন। সেই সঙ্গে তার পরিচালিত সূচনা ফাউন্ডেশন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।

[৪] পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজমের মতো অবহেলিত একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অংশগ্রহণ করেন।

[৫] তার অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশে ‘নিউরো ডেভলোপমেন্ট ডিজঅ্যাবিলিটি ট্রাস্ট অ্যাক্ট ২০১৩’ পাশ করা হয়।

[৬] দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করছেন সায়মা ওয়াজেদ পুতুল। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়