শিরোনাম
◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সবগুলোর নদীর পানি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। বন্যার ফলে যেসব পরিবার ঘরবাড়ি ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে তারা এখনও ঘরে ফিরে যেতে পারেনি। খাদ্য ও কর্মের অভাবে গরু ছাগল নিয়ে চরম দুর্দশার মধ্যে তাদের দিন কাটছে।

[৩] অপরদিকে বন্যার পানি কমতে থাকায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ১১টি পয়েন্টে নদী ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, বন্যার ফলে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার ১শ’ ১৬ হেক্টর জমির আমন বীজতলা, পাট, আউশ ও বিভিন্ন শাক সবজির ক্ষেত বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।

[৪] পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৬৪ সে.মি. এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ৪১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অপরদিকে তিস্তা, করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়