শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগস্টের শেষ সপ্তাহে ঢাকা-৫ ও পাবনা-৪ আসনে ভোটের তফসিল

সাইদ রিপন : [২] নির্বাচন কমিশন (ইসি) সচিব আলমগীর বলেছেন, আগস্টের শেষ সপ্তাহে পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের তফসিল দেওয়া হবে। এসময় সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে। তবে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের সিদ্ধান্ত আরো পরে হবে। সোমবার বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসি সচিব।

[৩] মো. আলমগীর বলেন, আপাতত ৬৩তম কমিশন সভায় কোনো নির্বাচনের সিদ্ধান্ত হয়নি। ঢাকা-৫ ও পাবনা-৪ আসনের ভোট করোনার কারণে আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার তার হাতে থাকা নব্বই দিনের মধ্যে ভোটের সিদ্ধান্ত দিয়েছিলেন। এক্ষেত্রে সেই মেয়াদ শেষ হবে যথাক্রমে ১ নভেম্বর এবং ২৮ সেপ্টেম্বর।

[৪] তিনি বলেন, সিরাজগঞ্জ-১ আসনেও পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোটের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। এ আসনের ভোটও কবে হবে, তা নিয়ে আগস্টের শেষ সপ্তাহের কমিশন বৈঠকে আলোচনা হবে। এক্ষেত্রে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ আসনে ভোটের সময় পাওয়া যাবে।

[৫] অন্যদিকে, ঢাকা-১৮ আসনটি সম্প্রতি শূন্য হয়েছে। এই আসনের ভোটের জন্য এমনিতেই ৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। পরবর্তী নব্বই দিনেও ভোট করলে ১৪ জানুয়ারি পর্যন্ত সময় আছে। কাজেই এ নির্বাচন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়