শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগিকে হাঁটতে বলার প্রেসক্রিপশনে ব্রিটিশ চিকিৎসকরা পাবেন ৪০ লাখ পাউন্ড

রাশিদ রিয়াজ : [২] এ তহবিল ব্রিটিশ সরকার দিচ্ছে। চিকিৎকদের রোগিদের প্রকৃতির কাছাকাছি যেয়ে হাটতে বলতে হবে। ব্রিটিশ পরিবেশমন্ত্রী জর্জ ইউসটিস একে ‘গ্রিন প্রেসক্রাইবিং’ বলে অভিহিত করেছেন। এতে রোগিরা মানসিক ও শারীরিকভাবে আরো চাঙ্গা বোধ করবেন। ডেইলি মেইল

[৩] ব্রিটেনের পরিবেশ মন্ত্রণালয় বলছে এ তহবিলের ব্যবহার ও চিকিৎসকদের দেয়া পরামর্শ নাগরিকরা মেনে চললে ন্যাশনাল পার্ক সহ বিভিন্ন পার্ক পুর্ণব্যবহার করা সম্ভব হবে। এর ফলে স্বাস্থ্যবিভাগের ওপর চাপ কমে আসবে বরাদ্দের সাশ্রয় হবে।

[৪] বিশেষত যারা কোভিড থেকে সেরে উঠেছেন তাদের জন্যে প্রকৃতির কাছাকাছি যাওয়া খুবই প্রয়োজন। ব্রিটেনের নয়াভিরাম ও নিসর্গের সঙ্গেও তাদের পরিচিতি খুব প্রয়োজন। বিশেষ করে স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাথাপিছু আড়াই’শ পাউন্ড অতিরিক্ত দেয়ার বিষয়টি এ প্রকল্পে রাখা হয়েছে।

[৫] এধরনের প্রকল্পকে ‘গ্রিন রিকভারি’ হিসেবেও অভিহিত করেছেন অনেকে। ব্রিটিশ পরিবেশমন্ত্রী আরো বলেন, প্রকৃতিরও সুরক্ষা প্রয়োজন। প্রজাতি ও বসতি রক্ষায় এবং প্রাণবৈচিত্র সংরক্ষণে সচেতন হওয়ার জন্যে প্রকৃতির কাছে যাওয়া জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়