শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজদিখানে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

সিরাজদিখান প্রতিনিধি: [২] রোববার উপজেলার মধ্যপাড়া উনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামে আফজাল ঢালীর বাড়ীর সামনে ফারুক তালুকদারের জমিতে ভাসমান অবস্থায় এ নারীর লাশ উদ্ধার করা হয়।

[৩] এলাকাবাসী জানায়, রোববার সকালে জমির পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে যান। এলাকাবাসী আরও জানান, হয়তো রাতের কোনো এক সময় মহিলা পানিতে পরে গিয়ে মারা যায়।

[৪] সিরাজদিখান থানা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। অজ্ঞাত নারীর বয়স অনুমান ৭০ বছর। তার পড়নে ছিলো লাল রঙের ছেলোয়ার কামিস। এলাকাবাসী জানায় মহিলা পাগলের বেসে এলাকায় ঘুরাঘুরি করতো। তাই তারা লাশটি মাটি দিয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়