শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলবাড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মাহবুব লিটু, ফুলবাড়ী: [২] কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের অনেক এলাকা গত কয়েকদিনের বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানি কমতে থাকায় দুর্গতরা বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরলেও তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁদাপানিতে বাড়িগুলোর বেহাল অবস্থা। অনেকের হাতে কাজ নেই। এ অবস্থায় জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন।

[৩] বৃহস্পতিবার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ। উপজেলা পরিষদের বরাদ্দকৃত এসব ত্রাণ ২শ’ ৪০ জনের মধ্যে বিতরণ করা হয়। প্রতিজনকে দশ কেজি চাল ও ১টি করে সাবান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ট্যাগ অফিসার সহকারী প্রোগ্রামার আজমল আশরাফ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়