শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাই-বৌদি কোভিড পজেটিভ, আইসোলেশনে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক: [২] ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারে আগেই পড়েছিল করোনার থাবা। আক্রান্ত হয়েছিলেন সৌরভের বৌদিসহ তিন আত্মীয়। আবার করোনা হানা দিয়েছে সৌরভের ঘরে। আক্রান্ত হয়েছেন বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। সতর্কতা মেনে সৌরভ নিজেও আইসোলেশনে আছে।

[৩] গত কয়েকদিন ধরেই জ্বর ছিল স্নেহাশিসের। ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট থাকছিল তাপমাত্রা। বুধবার তার লালারস পরীক্ষা করা হয়। রাতের দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। তার পর তাকে ভর্তি করা হয় এক হাসপাতালে। জানা গিয়েছে ফের তার লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হবে। - সংবাদপ্রতিদিন

[৪] তবে এই পরিস্থিতিতে সৌরভকেও থাকতে হবে আইসোলেশনে। গত ৮ জুলাই জন্মদিন ছিল সৌরভের। সেখানে পরিবারের সকল সদস্যই ছিলেন উপস্থিত। দেখা হচ্ছে, স¤প্রতি স্নেহাশিস কাদের সংস্পর্শে এসেছেন, সেটাও।

[৫] এর আগে স্নেহাশিসের স্ত্রী ও তার মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন স্নেহাশিসেরও করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই খবরকে উড়িয়ে দিয়েছিলেন খোদ স্নেহাশিস। তবে এ বার তার রিপোর্ট এল পজিটিভ।

[৬] স্নেহাশিসের করোনা হওয়ার ফলে কোয়ারেন্টাইনে যাচ্ছেন তার সংস্পর্শে আসা সিএবি সচিব অভিষেক ডালমিয়াও। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমিও আগামী কয়েকদিন প্রটোকল মেনে কোয়ারেন্টাইনে থাকছি। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়