শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীকে ১০ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ৪টি ফার্মেসিকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর-১০ এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করা হয়। আদালতের নেতৃত্ব দেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

[৪] আভিযানকালে অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মীর ফার্মার মালিক সাবিনা পারভিনকে ৩ লাখ, ফার্মা প্যালেসের মালিক শাহাদৎ হোসেনকে ২ লাখ টাকা, মৌরি মেডিসিনের মালিক আমিনুল ইসলামকে ৫ লাখ টাকা এবং পপুলার ড্রাগস হাউজের মালিক আব্দুল আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়