শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে আইসোলেশন সেন্টার উদ্বোধন, সেবা নিতে পারবে পার্শ্ববর্তী উপজেলার রোগীও

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি : [২] রাউজান উপজেলা সদরে অবস্থিত জরাজীর্ণ সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে উন্নতি করে, ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

[৩] বুধবার (১৫ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

[৪] উদ্বোধনকালে ভিডিও কনফারেন্স বক্তব্যে তিনি বলেন, এই আইসোলেশন সেন্টারে রাউজানের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার রোগীরাও চাইলে সেবা নিতে পারবে। তবে করোনা থেকে বাঁচ সকলকে সচেতন হতে হবে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল আলম দীন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রেজিস্টার ডা. ফজল করিম বাবুল প্রমুখ।

[৬] ইউএনও জানান,সাংসদ ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় রাউজানের সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যা আইসোলেশন সেন্টারে রুপান্তরিত করা হয়। এদিন হাসপাতালে ১০জন রোগী ভর্তি হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়