শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে নয়, আইপিএলের আসর বসবে আরব আমিরাতে!

স্পোর্টস ডেস্ক : [২] সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এবারের আইপিএলের আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর।

[৩] অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা অস্ট্রেলিয়ায়। তবে তা স্থগিত হওয়ার ঘোষণা আসা সময়ের ব্যাপার। বিশ্বকাপের উইন্ডোতেই আইপিএল করতে চায় বিসিসিআই।

[৪] তবে ভারতে করোনাভাইরাসের যে প্রকোপ, তাতে এই সময়ে দেশটি আইপিএল আয়োজন কঠিন। এদিকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আগেই আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়ে রেখেছিল। দুবাইয়ে ভারতীয় দলের ট্রেনিং ক্যাম্পও করতে চায় বিসিসিআই।

[৫] বোর্ডের এক সূত্র জানিয়েছেন, নাটকীয়ভাবে মুম্বাইয়ের পরিস্থিতি উন্নতি না হলে দুবাইয়ে আইপিএল আয়োজন হতে যাচ্ছে। তাই খুব সম্ভবত দুবাইয়ে ক্যাম্প আয়োজন করা হবে। একবার আইপিএল ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেই বাকি বিষয়ের দ্রুত নিষ্পত্তি ঘটবে। - দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়